হরমুজ প্রণালীর নিরাপত্তায় সহায়তার বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM

আন্তর্জাতিক : নিজেদের সামরিক প্রস্তুতি ব্যাহত না হলে হরমুজ প্রণালীর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ‘সহায়তা’ বা ‘অবদান’ রাখার বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার ওপর বারবার চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার কাজে সহায়তা চেয়ে তার করা অনুরোধ সিউল প্রত্যাখ্যান করেছে বলেও ট্রাম্প দাবি করেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘সামরিক প্রস্তুতিতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে নির্দিষ্ট সীমার মধ্যে হরমুজ প্রণালীতে অবদান রাখার বিষয়টি পরিচালনা করা সম্ভব।’
পরে প্রেসিডেন্টের কার্যালয় এক পৃথক বিবৃতিতে জানায়, আজকের ব্রিফিংয়ে সামরিক সহায়তা বলতে যুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধের বাইরে বিভিন্ন দায়িত্ব এবং অনুসন্ধান অভিযানসহ সম্ভাব্য বিভিন্ন বিকল্পের সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে। তবে বাস্তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
দক্ষিণ কোরিয়ার স্থানীয় সম্প্রচারমাধ্যম জেটিবিসি এক দিন আগে জানায়, হরমুজ প্রণালীতে সহায়তার জন্য সেনা পাঠানোর বিষয়টির দিকে সরকার ‘ঝুঁকছে’ এবং সংসদের অনুমোদন চাওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।
ছয় মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে মিত্র দেশগুলোর কাছ থেকে সহায়তা আদায়ে বেশ সমস্যায় পড়েছেন ট্রাম্প।
ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখায় এবং ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ জোরদার করায় যুদ্ধ পরিস্থিতি বর্তমানে অনেকটা অচলাবস্থায় রয়েছে।
The post হরমুজ প্রণালীর নিরাপত্তায় সহায়তার বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
