সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার জেলায় সার ডিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যলয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সার বিতরণ, কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষক কার্ড বিতরণ ও উৎপাদন বৃদ্ধিসহ কৃষি উপ সহকারীদের মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
তিনি ডিলারদের উদ্দেশ্যে বলেন, সার সঙ্কট নেই। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনো ডিলার বা অন্যকোন অবৈধভাবে মজুত করা যাবে না। সরকারি মূল্যের অতিরিক্ত দাম নেয়া যাবে না। সরাসরি কৃষকদের হাতে সার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের কাছে সার বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকির জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের স্বচ্ছ ভূমিকা পালন করার নির্দেশ দেন।
এ সময় ডিলারদের সতর্ক করে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার জনবল মাঠে পর্যবেক্ষণ করছে। কোনো অনিয়ম ও অভিযোগ পেলে ডিলারশীপ বাতিলসহ জরিমানা করা হবে। কৃষকদের প্রয়োজনীয় সার যথাসময়ে দেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভার সভাপতির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোস্তফা ইমরান হোসেন বলেন, এই মুহূর্তে সার সংকট নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছিা। নিয়ম মেনে কৃষকদের মাঝে সার বিক্রির আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রঞ্জন চন্দ্র দে, জেলা সার সমিতি ও উপজেলার সার ডিলার এবং বিক্রয় প্রতিনিধিরা।
The post সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
