সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকোলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে।
শাহজাদপুর ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সামনে থাকা আরএফএল-এর একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা খায়। এতে সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া এলাকায় নিয়ে যান বলে জানা গেছে
পড়ুন:জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
