শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে রাতে রেললাইনে আগুন

১০ নভেম্বর, ২০২৬ এ ৩:২৫ AM

সিরাজগঞ্জে রাতে রেললাইনে আগুন

যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ অংশে রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম তালুকদার বলেন, কিছু ব্যক্তি রেললাইনে আগুন দেওয়ার পরই পালিয়ে গেছে। পাশের শহীদ এম মনসুর আলী স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এ কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে জড়িতদের কাউকে সেখানে পওয়া যায়নি।

এছাড়া রাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সিরাজগঞ্জের হাটিকুমরুল

মোড় ও উল্লাপাড়া এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্য্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে।

সূত্র: bdnews24.com

সম্পর্কিত সংবাদ