নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM

আজ ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ সরকারি কলেজের আমতলা থেকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসএস রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
এ সময় ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি রায়হান খন্দকার। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার আহ্বায়ক এস এম জুয়েল রানা, সদস্যসচিব রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোমান আলিফসহ উভয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
