সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM

সিরাজগঞ্জ, ১০ নভেম্বর ২০২৬ (বাসস): জেলার উল্লাপাড়া উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে এ অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হেলাল সরকার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক বিনামূল্যে পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ ও এক কেজি টিএসপি সার। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ২৬ হাজার কৃষকের মধ্যে পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে।
সূত্র: Bangladesh Sangbad Sangstha (BSS)
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
