শাহজাদপুর সংবাদ

নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত

১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM

নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত

নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, বিদেশগমনে প্রতারণা প্রতিরোধ এবং সরকারি সেবার মান উন্নয়নে জোরালো উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিরাজগঞ্জে জেলা অভিবাসন সমন্বয় কমিটির আগস্ট-অক্টোবর ২০২৬ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দীন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন। সভা সঞ্চালনা করেন জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মু. আব্দুল হান্নান।

সভায় বিদেশগমনেচ্ছুদের প্রতারণার হাত থেকে রক্ষা, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায় বন্ধ এবং বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে লিফলেট, ব্যানার ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ২০ নভেম্বরের মধ্যে বাজার স্টেশনে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের বিষয়েও আলোচনা হয়।

সভায় পাসপোর্ট অফিস ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা সহজীকরণে প্রতি মাসে গণশুনানি আয়োজন এবং অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। অভিবাসন প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ও অনিয়মের অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বিদেশগমনেচ্ছু ও বিদেশফেরত কর্মীদের কারিগরি প্রশিক্ষণ, প্রাক্‌-বহির্গমন ব্রিফিং ও পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কর্মীদের ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বৈধ কাগজপত্র ও নিবন্ধন নিশ্চিত করে অবৈধ অভিবাসন প্রতিরোধ, মানব পাচারবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং পাচারের শিকার ব্যক্তিদের আর্থিক ও মানসিক সহায়তা প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

টাস্কফোর্সের কার্যক্রম গতিশীল করতে প্রতি মাসে অন্তত একবার যৌথ অভিযান এবং প্রতি দুই মাসে একবার সভা আয়োজনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিচালিত অভিযানের অগ্রগতি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এসময় উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কানিজ ফাতেমা, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক কল্লোল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: BD Bulletin

সম্পর্কিত সংবাদ