শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM

সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

যমুনা সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইন ও মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আশিক হোসেন (৩৯) ও ইমরুল কায়েস (১৯)। সাদ্দাম সদর উপজেলার দিয়ার ধানগড়া সরদারপাড়া এলাকার বাসিন্দা। আশিক সয়দাবাদ মধ্যপাড়া এবং ইমরুল কড্ডা কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় রেললাইনে আগুন জ্বালানোর ঘটনা ঘটে। একই রাতে জেলার কয়েকটি স্থানে মহাসড়কেও আগুন জ্বালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেললাইনে আগুন জ্বালানোর সময় কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। এ সময় ‘সদর থানা ছাত্রলীগের পক্ষ থেকে দেশব্যাপী ধর্মঘট সফল হোক’ বলেও স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

এদিকে, একই রাতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাটিকুমরুল মোড় ও উল্লাপাড়া এলাকায় মহাসড়কে আগুন জ্বালানোর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সোমবার রাতের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহীদুল হাসানকে প্রায় চার ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জের কাজিপুর প্রেস ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কাজিপুরের টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা সদস্যের আত্মসমর্পণের পর তাঁদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ১ হাজার ১৩৬টি গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

সূত্র: Ajker Patrika

সম্পর্কিত সংবাদ