শাহজাদপুর সংবাদ

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM

সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে অবৈধভাবে স্থাপন করা ৬টি সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকায় আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।অবৈধ সৌঁতিজালের এসব অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করা হয়। নদীতে অবৈধভাবে সৌঁতিজাল স্থাপনের ফলে মাছের স্বাভাবিক চলাচল ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।

The post সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ