সিরাজগঞ্জে অধিক লাভের আশায় মাঠে যমুনা চরের বাদাম চাষিরা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ PM

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বন্যার পানি নেমে যাওয়ায় সিরাজগঞ্জ যমুনা চরের কৃষকরা আগাম বাদাম চাষে নেমেছে। যমুনা চরাঞ্চলে কৃষকেরা অধিক লাভের আশায় বাদাম চাষ করছেন। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় যে, সিরাজগঞ্জে এ বছর ৫ হাজার ৯শ’ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যেই বাদাম বীজ বোপন শুরু হয়েছে। এ পর্যন্ত ৭৫০ হেক্টর জমিতে বীজ বোপন শেষ হয়েছে। যমুনা চরের কাজিপুর, চৌহালি, শাহজাদপুর, বেলকুচি ও সদর উপজেলায় বাদাম চাষ হয়ে থাকে। এর মধ্যে চৌহালি ও সিরাজগঞ্জ সদর উপজেলায় বেশি বাদাম চাষ হয়ে থাকে।
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলার চর, চৌহালী উপজেলার খাসকাউলিয়া ঘোড়যান, হাটঘোরজান, ধিৎপুর চরসহ বেলকুচি উপজেলার বেলকুচি চর, চরবেল, ক্ষিদ্রচাপরী, আজগড়া, রতনকান্দীসহ বিভিন্ন চরে কৃষকরা এখন বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসেন জানান, এবছর সদর উপজেলা যমুনার চরাঞ্চলে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ হেক্টর জমিতে। তিনি বলেন, এবছর বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় কৃষকরা আগাম বাদাম চাষ শুরু করেছেন। ইতোমধ্যেই অনেক জমিতে বাদামের চারা গজিয়ে উঠেছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মওলা জানান, এ বিষয়ে কৃষি কর্মকর্তাগণ কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার জেলায় বাদামের বাম্পার ফলনের আশা করেন।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
