নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।সভায় নাগরিক সেবা ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন প্রশাসক। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীর কল্যাণে কাজ করছে সিটি করপোরেশন। মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ ও ফুটসাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জার উন্নয়নেও সহযোগিতা করা হচ্ছে।তিনি আরও বলেন, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্কের উন্নয়নসহ আধুনিক স্লটার হাউস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।সভায় গত ৩০ আগস্ট অনুষ্ঠিত কমিটির ১৪তম সভার সিদ্ধান্তগুলো পাঠ ও অনুমোদন করা হয়। এ ছাড়া রাসিকের সার্বিক কার্যক্রম ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
The post নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নিরাপদ অভিবাসনে প্রতারণা বন্ধে সিরাজগঞ্জে সভা অনুষ্ঠিত
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ PM · BD Bulletin
সিরাজগঞ্জে রেললাইন ও মহাসড়কে আগুন, ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
১০ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · Ajker Patrika
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
