সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM

ব্যুরোচিফ,সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৬ গ্রাম হেরোইনসহ মো. ইসাহাক আলী (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ১২টা ৫ মিনিটে সলঙ্গা থানাধীন চড়িয়া কামারপাড়া গ্রামস্থ রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের ওপর এই সফল অভিযান পরিচালিত হয়।
এস আরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকছ আভিযানিক দল মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ইসাহাক আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ইসাহাক আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ এলাকার মো. হাসিবুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা রাজশাহী থেকে অভিনব কায়দায় নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও সরবরাহ করে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত দেশ গঠনে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
দৈনিক তৃতীয় মাত্রা রেজিস্ট্রার্ড অফিস: পল্লবী, মিরপুর-১২, ঢাকা। বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সভাপতি সম্পাদক মন্ডলী। ফরিদ আহমেদ রিপন, উপদেষ্টা সম্পাদক। সম্পাদক রবীন সিদ্দিকী কর্তৃক রাফান প্রিন্টিমেট, বকশীগঞ্জ টাওয়ার প্লট # ২৪, রোড # ০৮, ব্লক # এ, মিরপুর-১২, পল্লবী, ঢাকা-১২১৬ থেকে মুদ্রিত এবং প্রকাশিত। (নিউজ) ই-মেইল: [email protected], (সিভি) ই-মেইল: [email protected], ভিডিও নিউজ ই-মেইল[email protected] [email protected], ফোন: ০১৭১১-১৫২৭৬৯, নিউজ রুম ০১৭৮৮-৯৯৯৯৬২
সূত্র: tritiyamatra.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
