শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উৎসব। নাচ, গান আর মাদলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। কুড়মালি ভাষা-সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র এবং কুড়মালি পাঠশালার উদ্যোগে এই পরবের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছীর পশ্চিম আটঘরিয়ায় উদযাপিত হলো মাহাতো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ‘করম পরব’। “হামনিক ভাখিচারি-পরব, হামনিক গরব” এই ভাবনায় নিজেদের অস্তিত্ব ও লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখার প্রত্যয়ে আয়োজিত এ পরবকে ঘিরে সৃষ্টি হয় মিলনমেলার। মাহাতো ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে করম গাছের ডালকে কেন্দ্র করে ভাইয়ের মঙ্গল ও ভালো ফসল উৎপাদনে পূজা অর্চনা করেন এবং নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরে লোকনৃত্যে মেতে ওঠেন তারা।​প্রকৃতি ও কৃষির সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত এই উৎসবে অংশ নিতে সমবেত হন বিভিন্ন বয়সের মানুষ। কুড়মালি ভাষার গান আর মাদলের ছন্দে পুরো নিমগাছী এলাকা উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।আয়োজক কমিটির আহবায়ক উজ্জ্বল কুমার মাহাতো জানান, করম পরব আমাদের প্রাণের উৎসব। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য আর কুড়মালি ভাষাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতেই এই আয়োজন প্রতি বছরে করা হয়।ক্ষুদ্র নৃগোষ্ঠীর এমন বর্ণিল আয়োজনকে নিয়মিত ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রত্যাশা মাহাতো সম্প্রদায়ের মানুষের।

পড়ুন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ