ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোস্তাফিজুর রহমান পাবনা জেলার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত লিডার ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে বাঘাবাড়ী নৌবন্দর সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বড়াল সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে ৩ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি বাঘাবাড়ী থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে বড়াল সেতুর দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান যাত্রী মোস্তাফিজুর রহমান।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুই যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা পারভেজ আহমেদ জানান, নিহত মোস্তাফিজুর রহমান ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত লিডার ছিলেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মোস্তাফিজুর রহমানের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: sangbad.net
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৪ PM · bvnews24
সিরাজগঞ্জে রেলপথ প্রকল্পে জমির মালিকদের ৫০০ কোটি টাকার চেক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৩ PM · Alokito Bangladesh
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh