শাহজাদপুর সংবাদ

পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM

পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের

মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরজ্জামান বাবুর নেতৃত্বে মিছিলটি ঢাকা-তেঁতুলিয়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে পঞ্চগড়ের পাঁচটি উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগানসহ নৈরাজ্য, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তারা জনগণের পাশে থাকবেন।জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরজ্জামান বাবু বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন।জেলা যুবদলের দপ্তরবিষয়ক সম্পাদক মওদুদ আহমেদ বলেন, তারা কোনো ধরনের নৈরাজ্য বা সংঘাত চান না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা। কেউ জনশান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে তারা রাজপথে থেকে তা প্রতিহত করার হবে।সমাবেশ থেকে নেতারা পঞ্চগড় বাসীকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে জেলার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

The post পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ