শাহজাদপুর সংবাদ

নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM

নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : মোঃ রাসেল মিয়া :কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে মোঃ নুরুল হককে ঘিরে এলাকাবাসীর মধ্যে রয়েছে ব্যাপক আস্থা ও ভালোবাসা। বর্তমান ইউপি সদস্য নুরুল হক এবার নিজে নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন বলে জানা গেলেও তাকে আবারও নির্বাচনে দেখতে চান ওয়ার্ডবাসী।এলাকাবাসীর দাবি, নুরুল হক শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা একজন সমাজসেবক। সুখে-দুঃখে, বিপদে-আপদে এবং অসুস্থতার সময়ে তাকে পাশে পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।স্থানীয়দের ভাষ্য, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে কিংবা জরুরি সমস্যায় পড়লে খবর পাওয়ার পর নুরুল হক দ্রুত সহযোগিতার জন্য এগিয়ে আসেন। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করাসহ ব্যক্তিগতভাবেও সহযোগিতা করার চেষ্টা করেন তিনি।ওয়ার্ডবাসী আরও জানান, জনপ্রতিনিধির দায়িত্ব পালনকালে তিনি শুধু পরিষদকেন্দ্রিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকেননি। বরং সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনেছেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ কারণেই সাধারণ মানুষের কাছে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মনে করেন তারা।তবে এবার নুরুল হক নিজে নির্বাচনে অংশ নিতে চাইছেন না। তার এমন সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর ৬নং ওয়ার্ডের অনেক বাসিন্দা তাকে আবারও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “নুরুল ভাই নির্বাচন করতে না চাইলেও আমরা তাকে আবারও মেম্বার হিসেবে দেখতে চাই। কারণ বিপদে-আপদে তার কাছে গেলে সহযোগিতা পাওয়া যায়। আমরা অন্য কাউকে নয়, নুরুল ভাইকেই চাই।”এলাকাবাসীর প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও অনুরোধের বিষয়টি বিবেচনা করে নুরুল হক তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং আগামী নির্বাচনে আবারও জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে থাকার সুযোগ নেবেন।তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নুরুল হকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

The post নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ