সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ফুড গার্ডেন রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হাটিকুমরুলসহ বিভিন্ন বাজারে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, মিষ্টি ও দই উৎপাদনের মেয়াদ উল্লেখ না থাকা এবং রান্নাঘর অপরিষ্কার রাখার দায়ে ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, সিরাজগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য নিরাপত্তা ইন্সপেক্টর এস.এম. মনজুর আলম এবং উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়াও অভিযানের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ বন্ধ করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সূত্র: Bd24live
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৬:৩২ PM · এইমাত্র
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম
২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · nagorik tv
শিয়ালকোল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাহমুদুল হাসান চৌধুরী
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
