শিয়ালকোল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাহমুদুল হাসান চৌধুরী
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৭ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সরকার কনসোর্টিয়ামের উপদেষ্টা মাহমুদুল হাসান চৌধুরী।রোববার (২২ নভেম্বর) তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এর সমর্থন ও দিকনির্দেশনায় আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান মাহমুদুল হাসান চৌধুরী।তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্মভূমি এ ইউনিয়ন। তাঁর দাবি, গত ১৭ বছরে শিয়ালকোল ইউনিয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে এখনো নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি চেয়ারম্যান পদে লড়ছেন।এছাড়া তিনি রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের শিকার হলেও দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি।
মাহমুদুল হাসান চৌধুরী আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় শিয়ালকোল ইউনিয়নে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। এবার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন করে দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে বিজয়ের ব্যাপারেও শতভাগ আশা করছেন।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে মাহমুদুল হাসান চৌধুরী শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
The post শিয়ালকোল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাহমুদুল হাসান চৌধুরী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · nagorik tv
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:২০ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার প্রায় ৫ গুণ বন্দি
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৩৭ PM · দৈনিক ইনকিলাব
কাজীপুরে যমুনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
২৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫১ PM · The Daily Ittefaq
