সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার প্রায় ৫ গুণ বন্দি
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৩৭ PM

২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
ধারণক্ষমতা মাত্র ৩৫২ জন। কিন্তু বর্তমানে এক হাজার ৬১৭ জন বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা কারাগার। অর্থাৎ ধারণক্ষমতার প্রায় পাঁচ গুণ বন্দি রয়েছে কারাগারে। অতিরিক্ত বন্দির চাপে আবাসন ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র চাপ। বিশেষ করে রাতে নির্ধারিত ওয়ার্ডে জায়গা সংকুলান করা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বন্দিদের মৌলিক সুবিধা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
সিরাজগঞ্জ কারা সূত্রে জানা গেছে, বর্তমানে কারাগারে থাকা বন্দিদের মধ্যে পুরুষ এক হাজার ৫৪৯ জন এবং নারী ৬৮ জন। তাঁদের মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদির পাশাপাশি অধিকাংশই বিচারাধীন মামলার আসামি। গত পাঁচ বছরে কারাগারে থাকা অবস্থায় ২১ জন পুরুষ বন্দির মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, বন্দির সংখ্যা ধারণক্ষমতার কয়েক গুণ হলেও থাকা-খাওয়ার ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সপ্তাহে দুই দিন ছুটি ছাড়া প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন বন্দি কারাগারে প্রবেশ করেন। একই সঙ্গে আদালতের নির্দেশে অনেকে মুক্তিও পান। বন্দিদের নিরাপত্তার পাশাপাশি সংশোধনমূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে কারাগারের ভারপ্রাপ্ত জেলার সাইদুল ইসলাম বলেন, ‘কারাগারের ধারণক্ষমতা অনুযায়ী বন্দি বেশি থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের সমস্যা দেখা দেয়নি।’
তবে কারা সদস্যদের ভাষ্য, দিনের বেলায় ওয়ার্ডের বাইরে চলাচলের সুযোগ থাকলেও সন্ধ্যার পর সবাইকে নির্ধারিত কক্ষে ফিরতে হয়। তখন জায়গার সংকট প্রকট হয়ে ওঠে। গরমের সময় ভোগান্তি আরও বাড়ে।
১৯১৮ সালে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ জেলার উপকারাগারের যাত্রা শুরু করে। ১৯৯৪ সালে কান্দাপাড়া এলাকায় ৬ দশমিক ৫০ একর জমিতে জেলা কারাগারের কার্যক্রম শুরু হয়। পরে ধারণক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে ২০০০ সালে আরও চার একর জমি কেনা হয়। কিন্তু জমি বাড়লেও অবকাঠামো সম্প্রসারণে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
নিলামে বিক্রি করা মহালক্ষ্মী ব্যাংকের জমি ৬ ক্রেতার নামে নিবন্ধন
বিআরআইয়ের পরবর্তী ধাপে অবকাঠামোর চেয়ে বাংলাদেশকে প্রযুক্তি ও সক্ষমতা হস্তান্তরে গুরুত্ব
‘আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’
ভারতের পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বৈঠকের গুজব
যুক্তরাষ্ট্রে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত, ভোগান্তিতে যাত্রীরা
ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন
আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার সুইডেন আসলাম: ডিএমপি
বিশ্ব শিশুদিবস উপলক্ষে ঢাবিতে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী
কুষ্টিয়ার ভেড়ামারায় একই পরিবারের ৭ সদস্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মানবেতর জীবন
দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো তা হবে না: জহির উদ্দিন স্বপন
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজীপুরে যমুনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
২৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫১ PM · The Daily Ittefaq
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন নুসরাত জাহান
২৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৪
২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: ডা. জুবাইদা রহমান
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৩২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
