সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৪৩ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘সার্বজনীন স্যানিটেশন পরিষেবা: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা এবং বাস্তবতা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এ সংলাপের আয়োজন করে। এসকেএস ফাউন্ডেশন ও ফানসা বাংলাদেশের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।সংলাপে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন সুবিধা প্রাপ্তির বর্তমান পরিস্থিতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সার্বজনীন স্যানিটেশন সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনডিপির উপপরিচালক কাজী মাসুদুজ্জামান পল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কাবিল হোসেন এবং সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মন।বক্তারা বলেন, নিরাপদ স্যানিটেশন সুবিধা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। কিন্তু সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে তৃতীয় লিঙ্গের মানুষ অনেক ক্ষেত্রে স্যানিটেশন সুবিধা ব্যবহারে নানা ধরনের সামাজিক ও অবকাঠামোগত প্রতিবন্ধকতার মুখোমুখি হন। অনেক স্থানে তাদের জন্য উপযোগী ও নিরাপদ শৌচাগারের অভাব রয়েছে। ফলে দৈনন্দিন জীবনে তাদের স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তির শিকার হতে হয়।তারা আরও বলেন, স্যানিটেশন ব্যবস্থাকে সত্যিকার অর্থে সার্বজনীন করতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের চাহিদা ও মর্যাদাকে গুরুত্ব দিতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।সংলাপে অংশগ্রহণকারীরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
The post সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার প্রায় ৫ গুণ বন্দি
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৩৭ PM · দৈনিক ইনকিলাব
কাজীপুরে যমুনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
২৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫১ PM · The Daily Ittefaq
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন নুসরাত জাহান
২৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৪
২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: ডা. জুবাইদা রহমান
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৩২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
