সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন নুসরাত জাহান
২৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM

ছাম্মি আহমেদ আজমীর:সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নুসরাত জাহান।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে তিনি সদর উপজেলা কার্যালয়ে যোগদান করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।এদিন বিকেলে উপজেলা কার্যালয়ে পৌঁছালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানান সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল-মাফি। এ সময় সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।জানা যায়, নুসরাত জাহান এর আগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্ব বণ্টন ও সমন্বয় কার্যক্রম শুরু হয়েছে।এ সময় উপস্থিত কর্মকর্তারা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
The post সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন নুসরাত জাহান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৬:৩২ PM · এইমাত্র
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ PM · Bd24live
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম
২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · nagorik tv
