সিরাজগঞ্জে পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM

শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যাডেল ডাস্টবিন বিতরণ করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ‘রিকগনাইজ অ্যান্ড অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রাম’-এর আওতায় এসব ডাস্টবিন বিতরণ করা হয়। উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ডাস্টবিনগুলো তুলে দেওয়া হয়।গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। শ্রেণিকক্ষে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও উৎসাহিত হবে। এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখবে না, বরং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবেও গড়ে তুলতে সহায়ক হবে। তাঁরা আরও বলেন, পরিচ্ছন্ন শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার পনুয়েল মন্ডল।
পড়ুন : ধামরাইয়ে বিরল প্রজাতির বন্যপ্রাণী আটকা, উদ্ধারে বন বিভাগের সহযোগিতা কামনা
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:২০ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার প্রায় ৫ গুণ বন্দি
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৩৭ PM · দৈনিক ইনকিলাব
কাজীপুরে যমুনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
২৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫১ PM · The Daily Ittefaq
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন নুসরাত জাহান
২৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
