কাজীপুরে যমুনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
২৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫১ PM

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর একটি নালায় ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয়রা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরাঞ্চলে চরছিন্না নৌকাঘাটের পশ্চিম পাশে মরদেহটি দেখতে পান তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো রোববার বিকেলে যমুনার চর থেকে গবাদিপশু নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষকেরা। এ সময় নদীর নালায় এক যুবকের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়।
তবে ওই যুবকের পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনা নদীর নালায় ভাসমান যুবকের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার প্রায় ৫ গুণ বন্দি
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৩৭ PM · দৈনিক ইনকিলাব
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন নুসরাত জাহান
২৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৪
২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: ডা. জুবাইদা রহমান
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৩২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
