সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪১ PM

সিরাজগঞ্জের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের শেখ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি ও পরিবেশ সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চারা বিতরণ অব্যাহত থাকবে, যাতে প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে।
পড়ুন : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম
২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · nagorik tv
শিয়ালকোল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাহমুদুল হাসান চৌধুরী
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:২০ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার প্রায় ৫ গুণ বন্দি
২৩ নভেম্বর, ২০২৬ এ ২:৩৭ PM · দৈনিক ইনকিলাব
