শাহজাদপুর সংবাদ

খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম

২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM

খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে কারা নির্যাতিত নেতা মোঃ রেজাউল করিম।রবিবার (২২ নভেম্বর) তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এ সময় তাঁকে আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ ও শুভকামনা জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল ও মোঃ রাশেদুল হাসান রঞ্জন এবং দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশসহ দলীয় নেতারা।তাঁদের সমর্থন ও দিকনির্দেশনা আগামী দিনের রাজনৈতিক পথচলায় আরও অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান রেজাউল করিম।দীর্ঘদিন ধরে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। তাঁর দাবি, গত ১৭ বছরে খোকশাবাড়ী ইউনিয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে এখনো নানা সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধান এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি দলীয় পদে প্রার্থী হয়েছেন।নিজের রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের কথা উল্লেখ করে রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিকূলতার কারণে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন করে এবার দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী।তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে নয়, খোকশাবাড়ী ইউনিয়নের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করার লক্ষ্যেই তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে বিজয়ের ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী।এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে রেজাউল করিম একজন যোগ্য প্রার্থী। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাঁদের প্রত্যাশা।এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া পরিষদের সিরাজগঞ্জ সদর উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম (রাসেল), ইউনিয়ন বিএনপির মোঃ বেল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান (খোকা), ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম মনজু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান লিমন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অমর আলী, সাংগঠনিক পদপ্রার্থী ফিরোজ মাহমুদ, সভাপতি পদপ্রার্থী হাসমত আলী সুমন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সেখ, আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম, পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন, লেবু মোল্লা, ফিরোজ খন্দকার, ফজলু সেখ, আল মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

The post খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ