শাহজাদপুর সংবাদ

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু

২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন শাহাদাত হোসেন ঠান্ডু।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় শাহাদাত হোসেন ঠান্ডু বলেন, আমি কাওয়াকোলা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন,রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে একটি আধুনিক,উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। আমি সবার দোয়া,ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।তিনি আরও বলেন,জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য।

The post কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ