সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৬:৩২ PM

নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। এনায়েতপুর থানায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর বুধবার রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় মোটরসাইকেলে করে এসে এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে পাঁজরে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যান।পরে আশরাফ আলীকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোররাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ছেলে মো. ইয়াকুব আলী বাবার হত্যার বিচার চেয়ে থানায় মামলা করেন।মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের রইস উদ্দিন বেপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামারগ্রামের কলেজপাড়া এলাকার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনামিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) এবং গোপরেখী গ্রামের মো. ইয়াহিয়া (৩২)।মামলার বাদী ইয়াকুব আলী অভিযোগ করেন, মামলা না করার জন্য হত্যাকাণ্ডের পর থেকেই আসামিপক্ষের লোকজন তাঁদের পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। তিনি বলেন, পরিবারের সদস্য ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধ তাঁর বাবার হত্যার বিচার চান তাঁরা।এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহায়মিনুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন, কলেজছাত্রের আত্মহত্যা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব মালিকপক্ষের, অঙ্ক প্রকাশ হয়নি
ফরিদপুর জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়ম, সত্যতা পেয়েছে দুদক
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-পুলিশের অভিযান: ককটেল ও হেরোইনসহ গ্রেপ্তার ১
মহান বিজয় দিবস ও মুক্ত দিবস উদযাপনে মুন্সীগঞ্জে প্রস্তুতিমূলক সভা
সূত্র: এইমাত্র
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ PM · Bd24live
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম
২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · nagorik tv
শিয়ালকোল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাহমুদুল হাসান চৌধুরী
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
