সিরাজগঞ্জের চৌহালীতে উচ্চ বিদ্যালয়ের ভবন সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪৩ PM

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া নাকালিয়া শহীদ শাহজাহান কবির (আরপিএন) উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। কিন্তু বর্তমানে চরম অবকাঠামোগত সংকটে পড়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে একটি একতলা ভবনে মাত্র দু’টি শ্রেণিকক্ষ এবং একটি শিক্ষক ও প্রশাসনিক কক্ষ রয়েছে। অপর ভবনটি দীর্ঘদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা এখনো অপসারণ করা হয়নি। ভবনটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের গাছতলায়, বারান্দায় এবং ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
বিদ্যালয়টিতে অবকাঠামোগত সংকটের পাশাপাশি রয়েছে শিক্ষক স্বল্পতা। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক ওয়াশ ব্লক, সমৃদ্ধ লাইব্রেরি, প্রধান শিক্ষক ও শিক্ষকদের জন্য পর্যাপ্ত কার্যালয় এবং বিজ্ঞানাগারের প্রয়োজনীয় সরঞ্জাম। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পাঠদান চালিয়ে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান ও পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষার্থী রয়েছে। কিন্তু শ্রেণিকক্ষের তীব্র সংকট রয়েছে। আমরা দীর্ঘদিন সরকারের কাছে ভবন নির্মাণের আবেদন করে আসছি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেলেও এখনো বাস্তব কোনো অগ্রগতি হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ বলেন, আরপিএন উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে পাঠদান এবং ছাদের পলেস্তরা খসে পড়ার বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে সেখানে ক্লাস না নেয়ার নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পুলিশ লাইন্সে সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
২০ আগস্ট, ২০২৬ এ ১২:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পুলিশ একা নয়, অপরাধ প্রতিরোধে দরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ: ডিআইজি
২০ আগস্ট, ২০২৬ এ ১২:১১ PM · Barta Bazar
বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে জরিমানা
২০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,রাকিব হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ
২০ আগস্ট, ২০২৬ এ ৮:৫১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মাদক,সাইবার অপরাধ,সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
১৯ আগস্ট, ২০২৬ এ ১০:০৫ PM · Daily Times Of Bangladesh
