সিরাজগঞ্জে নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
১৯ আগস্ট, ২০২৬ এ ১০:০৫ PM

সিরাজগঞ্জের কামারখন্দে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. ফজলে রাব্বি (২২)। তিনি উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী পূর্বপাড়া গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড় এবং অবিবাহিত। তিনি বাবার সঙ্গে কামারখন্দ উপজেলা পরিষদে মুহুরীর কাজ শিখছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন ফজলে রাব্বি রাত আনুমানিক ৩টার দিকে টয়লেট থেকে ফিরে নিজের শয়ন কক্ষে প্রবেশ করেন। সকালে তার মা নিয়মিত প্রাতঃভ্রমণ (হাঁটা) শেষে বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শোবার ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। মায়ের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে দ্রুত নিচে নামান।
খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, নিহত ফজলে রাব্বি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। তবে পারিবারিক বা অন্য কোনো মানসিক চাপের কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: এম আবুল কালাম আজাদপ্রকাশক: মিডিয়া ড্রিমস লিমিটেড-এর পক্ষে মো. মাসুদ রাজ্জাকঠিকানা: ০৫, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০মুদ্রণ: শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
বার্তা ও বাণিজ্যিক অফিস: ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৯৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।ই-মেইল: [email protected]টেলিফোন (পিএবিএক্স): ০২-৪১০১০৬৮১-৮৪মোবাইল: +৮৮-০১৩৩৫১২৭৭০০
সূত্র: Daily Times Of Bangladesh
সম্পর্কিত সংবাদ
বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে জরিমানা
২০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,রাকিব হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ
২০ আগস্ট, ২০২৬ এ ৮:৫১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে উচ্চ বিদ্যালয়ের ভবন সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪৩ PM · dailykaratoa.com
সিরাজগঞ্জে মাদক,সাইবার অপরাধ,সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জাল ওয়ারিশান সনদ প্রদান মামলায় মহিলা ইউপি সদস্য গ্রেফতার
১৯ আগস্ট, ২০২৬ এ ৯:৪৯ PM · dailykaratoa.com
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ
১৯ আগস্ট, ২০২৬ এ ৯:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
