শাহজাদপুর সংবাদ

বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে জরিমানা 

২০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৯ AM

বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে জরিমানা 

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে একটি কারখানাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনি এলাকায় ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানকালে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অভিযানকালে ‘প্রিন্স সুপার আইসক্রিম’ কারখানায় আইসক্রিম তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ঘনচিনি ও খাদ্যে ব্যবহারের অনুপযোগী রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমের কোন কাপ তৈরি করা হচ্ছিল। কারখানাটি শিশুখাদ্য হিসেবে বিক্রি হওয়া আইসক্রিম তৈরি করলেও সেটি নিবন্ধিত ছিল না। এ ঘটনায় কারখানার মালিক মো. শিহাব উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

The post বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ