শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে পুলিশ লাইন্সে সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

২০ আগস্ট, ২০২৬ এ ১২:২১ PM

সিরাজগঞ্জে পুলিশ লাইন্সে সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স এ সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, রাজশাহী রেঞ্জের সভানেত্রী মিসেস শামীম আরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। কর্মব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সৃজনশীলতা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জের কমান্ড্যান্ট, পুলিশ সুপার, রাজশাহী, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, সিরাজগঞ্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুনাক নেতৃবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

সুরের মূর্ছনা, আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির প্রাণবন্ত আবহে মনোমুগ্ধকর এ সাংস্কৃতিক সন্ধ্যার সমাপ্তি ঘটে।

The post সিরাজগঞ্জে পুলিশ লাইন্সে সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ