তাড়াশে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,রাকিব হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ
২০ আগস্ট, ২০২৬ এ ৮:৫১ AM

তাড়াশ (সিরাজগঞ্জ) জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে ১২ বছর বয়সী এক শি-শুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মো. রাকিব হোসেন (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত রাকিব হোসেন উপজেলার নবীপুর গ্রামের মো. আজিমুদ্দিনের ছেলে এবং ভুক্তভোগী শি-শুটির প্রতিবেশী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শি-শু নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা গ্রামে ঘুরে হাঁস-মুরগি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত ১৬ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি হাঁস-মুরগি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তার ১২ বছর বয়সী মেয়ে বাড়িতে একা ছিল।
অভিযোগে বলা হয়েছে, ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাকিব হোসেন বাড়িতে প্রবেশ করেন। পরে শি-শুটিকে আঙিনায় একা পেয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর-্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।-শিশুটির ডাক-চিৎকার শুনে প্রতিবেশী জয়নবসহ স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে শি-শুটির বাবা তাড়াশ থানায় উপস্থিত হয়ে রাকিব হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, আজ রাত ১০ টার সময় শি-শুটির বাবা থানায় এসে ধর-্ষণ চেষ্টার একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post তাড়াশে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,রাকিব হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পুলিশ লাইন্সে সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
২০ আগস্ট, ২০২৬ এ ১২:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পুলিশ একা নয়, অপরাধ প্রতিরোধে দরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ: ডিআইজি
২০ আগস্ট, ২০২৬ এ ১২:১১ PM · Barta Bazar
বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে জরিমানা
২০ আগস্ট, ২০২৬ এ ১১:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে উচ্চ বিদ্যালয়ের ভবন সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪৩ PM · dailykaratoa.com
সিরাজগঞ্জে মাদক,সাইবার অপরাধ,সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
১৯ আগস্ট, ২০২৬ এ ১০:০৫ PM · Daily Times Of Bangladesh
