সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা চাষে ব্যস্ত কৃষক বাম্পার ফলনের আশা
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৮ PM

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা চাষে ব্যস্ত স্থানীয় কৃষকরা। মাটির ধরণ, প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া সরিষা চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় এবার উপজেলায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার ও সরকারি প্রণোদনায় সরিষা চাষে আগ্রহও বেড়েছে কৃষকদের।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উল্লাপাড়ায় ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে বীজ বপণের কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার বড়পাঙ্গাসী, বাঙ্গালা, মোহনপুর, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল, পূর্ণিমাগাঁতী, উল্লাপাড়া সদর, মোহনপুর, পঞ্চক্রোশী, সলপ, দুর্গানগর ও কয়ড়া ইউনিয়নের মাঠে ব্যাপকভাবে সরিষার চাষ হচ্ছে।
এবার কৃষকরা বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-২০, বিনা-৯, বিনা-১১ এবং স্থানীয় জাতের সরিষা আবাদ করছেন। কৃষকরা জানান, এক বিঘা জমিতে তিন থেকে চারবার চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা খরচ হচ্ছে।
বাঙ্গালা ইউনিয়নের সামাইল দহ গ্রামের কৃষক নজির উদ্দিন জানান, জমি প্রস্তুত, বীজ ও কীটনাশকসহ প্রতি বিঘায় তার প্রায় ২ হাজার টাকা খরচ হয়েছে। তিনি টিএসপি, ইউরিয়া, এমওপি ও বোরন সার পরিমিত মাত্রায় প্রয়োগ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।
প্রত্যেক কৃষককে এক কেজি করে উচ্চ ফলনশীল বারি-৯, বারি-১৪ ও বারি-২০ জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। অন্যান্য বছরের মতো সরিষা চাষ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জাতীয়তাবাদী ছাত্রদল
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনায় আধুনিক কসাইখানা উদ্বোধন করলেন- এমপি শিমুল বিশ্বাস
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪
১৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ‘লীগের দুই নেতাসহ গ্রেফতার ১৫
১৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫২ PM · karatoa.com.bd
হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক
১৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
