সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ‘লীগের দুই নেতাসহ গ্রেফতার ১৫
১৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫২ PM

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের এপিএস আলী হোসেন লুলু মিয়া এবং উপজেলা ছাত্রলীগের সদস্য রিপন হোসেনসহ বিভিন্ন মামলা ওয়ারেন্টভুক্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ নভেম্বর) নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে লুলু মিয়া ও রিপনের বিরুদ্ধে বিভিন্ন সময় এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
