শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM

সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে জেলার অধীনস্থ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দলীয় কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে।তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আবু সাঈদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ হারুন অর রশিদ খান হাসান ও মোঃ রাশেদুল হাসান রঞ্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের খুরশিদা জাহান নিপার হাতে প্রথম মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৫ থেকে ২১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ উপজেলা দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম জমা ও যাচাই-বাছাই কার্যক্রম শেষে সংশ্লিষ্ট পদগুলোর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

The post সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ