শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশকে বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে উপস্থিত হতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, জীবনে সফল হতে সময়ানুবর্তিতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত সময় মেনে চলার পরামর্শ দেন তিনি।বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা ডিআইজি মামুন মাহমুদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভূমিমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে শহীদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন।শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও নৈতিকতার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, বিচারপতি জি এন রায় ও স্থপতি এফ আর খানের অবদানের কথা তুলে ধরেন।প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য একটি নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পৃথক কমন রুমের ব্যবস্থা থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস বরাদ্দের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন ভূমিমন্ত্রী। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার পরিবেশনার কথা উল্লেখ করেন তিনি।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
The post শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:০৩ PM · nagorik tv
