শাহজাদপুর সংবাদ

রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM

রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আয়োজিত এ মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।বিকেল ৪টায় নগরীর প্রাণকেন্দ্র দাসপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি লক্ষ্মীর মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক রাজপাড়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হাসান। মিছিল শেষে তিনি বক্তব্য দেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উপস্থিতি ও কর্মসূচিতে অংশগ্রহণের উৎসাহ দেখা যায়। মিছিলের অগ্রভাগে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দেশব্যাপী রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য ও অস্থিতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

The post রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ