শাহজাদপুর সংবাদ

হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

১৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৫ PM

হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপির রাজশাহী সফরকে কেন্দ্র করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।শুক্রবার (১৩ নভেম্বর) রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পৌঁছালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরাও জাতীয় সংসদের হুইপকে ফুলেল শুভেচ্ছা জানান এবং রাজশাহী সফরের সফলতা কামনা করেন।হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর আগমনকে ঘিরে বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর সফরকে স্বাগত জানান।

The post হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ