পাবনায় আধুনিক কসাইখানা উদ্বোধন করলেন- এমপি শিমুল বিশ্বাস
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:১৬ PM

পাবনা প্রতিনিধি : পাবনা জেলায় আজ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন স্থানে নবনির্মিত এ কসাইখানার উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব, সিনিয়র আইনজীবী মির্জা আজিজুল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিক পদ্ধতিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে এ কসাইখানা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক নগর ব্যবস্থাপনায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক এ জেলা কসাইখানাটি নির্মাণ করা হয়েছে।
The post পাবনায় আধুনিক কসাইখানা উদ্বোধন করলেন- এমপি শিমুল বিশ্বাস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
