শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ আদায় শুরু
১৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৩ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা ভবনে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদটি নির্মিত হয়েছে। জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দরগাহ শরীফের প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। কাজ শেষ হলে এটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্সে পরিণত হবে।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।#
The post শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ আদায় শুরু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
