গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪
১৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে ২০০ টাকা ভাড়ায় সিহাবের অটোরিকশায় চড়ে হাবিবুল বাসার শিমুল। পরে গোদাগাড়ীর কলিপুর এলাকায় হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় আঘাত করে হত্যা করে ধানক্ষেতে মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
গত ৩১ অক্টোবর কলিপুরের একটি ধানক্ষেত থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা সোহেল রানা বাদী হয়ে হত্যা মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলো: হাবিবুল বাসার শিমুল, তাঁর মা জোহুরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের সুজন ও আব্দুল হালিম। শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
The post গোদাগাড়ীতে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
