নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জাতীয়তাবাদী ছাত্রদল
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৩১ PM

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় আজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিগত উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী পাঁচশ’ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা’র সভাপতিত্বে এ সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা (ভিপি রানা), নূর-ই- আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফি তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ এবং শিক্ষার্থীদের মধ্যে সাবাতুন সাবা।
অনুষ্ঠানে কৃিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
The post নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জাতীয়তাবাদী ছাত্রদল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে- ভূমিমন্ত্রী মিনু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়নে প্রশিক্ষণ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু
১৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শাহজাদপুরে বাসের গ্লাস ভাঙার জেরে নসিমন চালককে মারধর ,তীব্র গরমে গরুর মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · https://www.dainiksokal.com/
