সিরাজগঞ্জে শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ শাহিন আলম শাওন ও মোঃ মইনুল ইসলাম মুন্সীর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর ২০২৬) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।সিরাজগঞ্জ জেলায় ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করে ডিএমপি, ঢাকায় বদলি হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিদায়ী কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।বিদায়ী কর্মকর্তাদ্বয় তাঁদের শিক্ষানবিশকালীন সময়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাওয়া সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জের বিভিন্ন সার্কেলের কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ।এ সময় উপস্থিত কর্মকর্তারা বিদায়ী দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
The post সিরাজগঞ্জে শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে মিথ্যা মামলা দায়ের বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৮ AM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং, কঠোর হুঁশিয়ারি
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বন্ধ আছে দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৭ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট চরম দুর্ভোগে পথচারীরা
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান,ইয়াবাসহ গ্রেপ্তার-৪
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
