সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট চরম দুর্ভোগে পথচারীরা
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪ PM

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা। এর মধ্যে অনেক যানবাহনের বৈধ লাইসেন্স ও অনুমোদন না থাকায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, শহরে প্রায় পাঁচ হাজার অটোরিকশা চলাচলের অনুমোদন রয়েছে। তবে বর্তমানে শহর ও আশপাশের এলাকায় চলাচল করছে ১০ হাজারের বেশি অটোরিকশা ও ইজিবাইক। অনুমোদিত সংখ্যার প্রায় দ্বিগুণ যানবাহন সড়কে চলাচল করায় স্বাভাবিক যানচলাচল ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়া শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকদের উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করানোর ঘটনাও দেখা যায়। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। পথচারীদের অভিযোগ, এসব বিষয়ে নিয়মিত অভিযান ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় চালকরা অনেক ক্ষেত্রেই নিয়ম মানছেন না।
শহরের বাসিন্দা আব্দুর রহমান বলেন, যানজটের কারণে প্রতিদিনই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অফিস ও স্কুলের সময় রাস্তায় চলাচল করা খুব কঠিন হয়ে পড়ে। সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, পৌরসভা থেকে পাঁচ হাজার অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে।
কিন্তু বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বাইরের এলাকা থেকে অটোরিকশা ও মিশুক শহরে প্রবেশ করায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন সময়ে বৈঠক হয়েছে। পর্যায়ক্রমে অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সচেতন মহলের মতে, শুধু আশ্বাস নয়, নিয়মিত অভিযান, অনুমোদনহীন অটোরিকশা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামার ব্যবস্থা এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তা না হলে দিন দিন বাড়তে থাকা অটোরিকশার চাপে সিরাজগঞ্জ শহরের যানজট ও নাগরিক দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে মিথ্যা মামলা দায়ের বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৮ AM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং, কঠোর হুঁশিয়ারি
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বন্ধ আছে দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৭ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান,ইয়াবাসহ গ্রেপ্তার-৪
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
