জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:২৭ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বুধবার(৭ অক্টোবর) বিকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অংশীজন সম্মিলন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদ উন্মোচন করা হয়।
মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে নাগরিক সেবা সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি নগর উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ স্বীকৃতি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টদের পরিশ্রম এবং নগরবাসীর সহযোগিতার ফলেই এ অর্জন এসেছে।
তিনি বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, প্রবীণ নাগরিকদের জন্য পার্ক, খেলার মাঠ ও ফুটসাল মাঠ উন্নয়ন এবং যানজট কমাতে অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কাজ চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
The post জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক অর্জন নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে মিথ্যা মামলা দায়ের বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৮ AM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং, কঠোর হুঁশিয়ারি
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:১০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বন্ধ আছে দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৭ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জ শহরে তীব্র যানজট চরম দুর্ভোগে পথচারীরা
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান,ইয়াবাসহ গ্রেপ্তার-৪
৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
