শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান,ইয়াবাসহ গ্রেপ্তার-৪

৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৬ PM

সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান,ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১২০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।বুধবার (৭ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ‘ক’ সার্কেলের একটি দল সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।অভিযানে মোট সাতটি অভিযান পরিচালিত হয়। এর মধ্যে নিয়মিত মামলা করা হয়েছে একটি এবং মোবাইল কোর্টে দুটি মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত মামলার অভিযানে ১২০ পিস ইয়াবা, নগদ ৪ হাজার ২৩৫ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।অন্যদিকে, মোবাইল কোর্টের অভিযানে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোবাইল কোর্টের মাধ্যমে আসামিদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুই আসামিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।এ ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মো. আসাদুল হক।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

The post সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান,ইয়াবাসহ গ্রেপ্তার-৪ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ