সিরাজগঞ্জে বৃহত্তম গামছার হাট সুতা ওরঙে দাম বাড়ায় বিপাকে তাঁতিরা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসে দেশের অন্যতম বৃহত্তম গামছার হাট। প্রতি হাটে এখানে প্রায় ২ কোটি টাকার গামছা বিক্রি হয়। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত পাইকারি ব্যবসায়ী এ হাটে আসেন গামছা কিনতে। পরে তারা নিজ নিজ এলাকায় পাইকারি ও খুচরা দামে এসব গামছা বিক্রি করেন।সপ্তাহের শুক্র ও মঙ্গলবার বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে উল্লাপাড়ার পাচিলা নামক স্থানে বসে এ গামছার হাট। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত চলে হাটের বেচাকেনা। বাহারি রঙ, নকশা ও বিভিন্ন মাপের গামছা পাওয়া যায় এ হাটে। এক হাত থেকে ছয় হাত পর্যন্ত লম্বা গামছা বিক্রি হয় এখানে। হাটে বিক্রি হওয়া এসব গামছা স্থানীয় তাঁতিদের হাতে বোনা তাঁত ও বিদ্যুৎচালিত তাঁতে তৈরি। তাঁতিরা মূলত সুতি ও তোয়ালে ধরণের গামছা তৈরি করেন। চার পিস গামছা এক থান হিসেবে বেঁধে প্যাকেট করে হাটে নিয়ে আসেন তারা। গামছার ধরণ ও মানভেদে প্রতি থান ২শ’ থেকে ৭শ’ টাকা পর্যন্ত বিক্রি হয়।আলোকদিয়া গ্রামের গামছা উৎপাদনকারী তাঁতি আজাহার আলী জানান, বর্তমানে সুতা ও রঙের দাম বেড়ে যাওয়ায় এ ব্যবসায় আগের মতো লাভ হচ্ছে না। অনেক কষ্টে তিনি এ পেশা ধরে রেখেছেন। তিনি বলেন, সরকার সহজ শর্তে তাঁতিদের ঋণ দেওয়ার ব্যবস্থা করলে তারা উপকৃত হবেন। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এ শিল্প টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।গামছা তৈরির কারিগর তফিজ উদ্দিন বলেন, গামছা তৈরির সুতা ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় ইতোমধ্যে অনেক মহাজন শত শত তাঁত বন্ধ করে দিয়েছেন। এতে কারিগরদের কাজের পরিধি কমে গেছে। চুক্তিভিত্তিক কাজ করে কারিগরদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে অনেক কারিগর পেশা পরিবর্তন করে অন্য কাজে যুক্ত হয়েছেন।সিরাজগঞ্জ তাঁত বোর্ডের কর্মকর্তা অসিত সরকার জানান, এ অঞ্চলের গামছাকে জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তাঁতিদের প্রশিক্ষণের জন্য সিরাজগঞ্জে একটি প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হয়েছে। শিগগিরই এটি উদ্বোধন করা হবে। এ শিল্পের মানোন্নয়নে একটি গবেষণাপত্র তৈরি করে গত ৩০জুন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি যেখানে সেখানে বাস দাঁড় করে রাখা, নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামানো করায় সিরাজগঞ্জে দূরপাল্লার চারটি বাস কাউন্টারকে ১৬ হাজার টাকা […]
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচি থেকে পৃথক তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুইটি ও সোমবার […]
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি তিন ঘণ্টা ধরে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। পাম্পের কাছে গিয়ে জানতে পারি, মোটরসাইকেলে মাত্র ৩০০ টাকার তেল দিচ্ছে। সরকার তো বলে তেল […]
সূত্র: Daily Nabochatona
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপি নেতার মিলন সরকারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
২৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৯ PM · nagorik tv
সিংড়ায় নিরাপদ সড়ক চাই কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৬:৩২ PM · এইমাত্র
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ PM · Bd24live
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম
২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
