সিংড়ায় নিরাপদ সড়ক চাই কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৬ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সিংড়ার চাঁদপুর এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে এসব আইডি কার্ড তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফার। তাঁর অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে আইডি কার্ড বিতরণ করেন জেলা নিসচার নেতা ও সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবুসাইদ খান।এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিংড়া ফরিদনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নিসচা উপজেলা শাখার কার্যকরী সদস্য অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও মো. সাদিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।আইডি কার্ড বিতরণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনকে আরও গতিশীল করতে সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।
The post সিংড়ায় নিরাপদ সড়ক চাই কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৬:৩২ PM · এইমাত্র
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ PM · Bd24live
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম
২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৫ PM · nagorik tv
