সিরাজগঞ্জে বিএনপি নেতার মিলন সরকারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
২৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৯ PM

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ভিপি মনজুর রহমান বকুল এবং সংগঠনটির সহ-সভাপতি মিলন সরকারের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে ভাসানী মিলনায়তনে বিএনপি নেতাদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের নেতৃত্বাধীন বাহিনী সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকারের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।সংবাদ সম্মেলনে বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
পড়ুন : শেখ হাসিনা অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: বিজিবি
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বৃহত্তম গামছার হাট সুতা ওরঙে দাম বাড়ায় বিপাকে তাঁতিরা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · Daily Nabochatona
সিংড়ায় নিরাপদ সড়ক চাই কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৬:৩২ PM · এইমাত্র
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ PM · Bd24live
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রেজাউল করিম
২৩ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
