সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM

মোঃ হোসেন আলী ছোট্র:
সিরাজগঞ্জের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাদ জুমা শহরের এসএস রোডস্থ সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জুমার নামাজের আগে মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি অসুস্থ ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার কথা তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য মুসুল্লিদের কাছে দোয়া কামনা করেন।
এ সময় সাইদুর রহমান বাচ্চু বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের অভিভাবক ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাঁর অসুস্থতায় সিরাজগঞ্জবাসী উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পূর্ণ সুস্থ অবস্থায় মানুষের মাঝে ফিরিয়ে দেন—এ জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা, আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ সরকার।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বেগ প্রকাশ করছেন।
দোয়া মাহফিলে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মোনাজাতে সবাই ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
The post সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
